ডেমরায় সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সাকিব হোসেন (১৮)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোনাপাড়ার সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ ঘটনা ঘটে। নিহত সাকিব এ বছর দনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার বৈদ্যুতিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র সন্তান।.
